২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫৩৮-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৩৮-[২৫]
وشطره الأول (صَحِيحٌ) وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوُوا وَلَا تداوَوْا بحرامٍ» . رَوَاهُ أَبُو دَاوُد
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলা রোগ নাযিল করেছেন এবং প্রতিষেধকও। আর প্রত্যেক রোগের ঔষধও নির্ধারিত করেছেন। সুতরাং তোমরা ঔষধ ব্যবহার করো, কিন্তু হারাম বস্তু দ্বারা ঔষধ সেবন করবে না।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৮৭৪। হাদীসটির প্রথম অংশ (أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ) অংশটুকু সহীহ : অবশিষ্ট অংশ য‘ঈফ। য‘ঈফ গয়াতুল মারাম ৬, য‘ঈফুল জামি‘উস্ সগীর ১৫৬৯, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার ৫৯৬৪, ‘বায়হাক্বী’র কুবরা ২০১৭৩, আলবানী পরবর্তীতে এ হাদীসটিকে সহীহ বলেছেন। দেখুন- সিলসিলাতুস্ সহীহাহ্ ১৬৩৩। প্রথমে আলবানী (রহিমাহুল্লাহ) বলেছেন, (فَتَدَاوُوا وَلَا تداوَوْا بحرامٍ) এই অংশটুকু য‘ঈফ আর প্রথম অংশটুকু সহীহ : তাখরীজ মিশকাত ৪৫৩৮। পরবর্তীতে আলবানী সম্পূর্ণ হাদীসকে সহীহ বলেছেন। দেখুন- সিলসিলাতুস্ সহীহাহ্ ১৬৩৩, তারাজুউল আলবানী হাঃ ২৮৬, পৃঃ ১৮৬।
