২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - তৃতীয় অনুচ্ছেদ
নিহায়াতে এসেছে, নাক্বী' হলো এমন পানীয় যা আঙ্গুর বা অন্যান্য হতে প্রস্তুত করা হয় যা পানিতে ভিজানো হয় পাকানো ছাড়া। আর খেজুর, আঙ্গুর, কিসমিস, মধু, গম ও যব ইত্যাদি ভিজিয়ে যে মিঠা শরবত প্রস্তুত করা হয় তা নাবীয। যেমন বলা হয়, আমি আঙ্গুর ও খেজুরকে নাবীয করেছি যখন পানিতে ভিজিয়ে রেখেছি যাতে নাবীয হয়। এ নাবীয অনেক উপকার বিশেষ করে শক্তি বৃদ্ধিতে।মীরাক (রহিমাহুল্লাহ) বলেন: এটা সর্বসম্মতক্রমে হালাল যতক্ষণ পর্যন্ত মিষ্টি থাকে আর নেশাগ্রস্ত অবস্থায় না পৌঁছে। কেননা রসূলুল্লাহ (সাঃ) বলেছেন: সব নেশাই হারাম । (মিরকাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৪৫৭২-[৫৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৭২-[৫৯]
وَعَن أبي كَبْشَة الْأَنْمَارِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ عَلَى هَامَتِهِ مِنَ الشَّاةِ الْمَسْمُومَةِ قَالَ مَعْمَرٌ: فَاحْتَجَمْتُ أَنَا مِنْ غَيْرِ سُمٍّ كَذَلِكَ فِي يَافُوخِي فَذَهَبَ حُسْنُ الْحِفْظِ عَنِّي حَتَّى كُنْتُ أُلَقَّنُ فَاتِحَةَ الْكِتَابِ فِي الصَّلَاةِ. رَوَاهُ رزين
আবু কাবশাহ্ আল আনমারী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বিষমিশ্রিত বকরীর গোস্ত খাওয়ার কারণে নিজের মাথার তালুতে শিঙ্গা লাগান। মা'মার (রাঃ) বলেন, বিষের কোন প্রতিক্রিয়া না থাকা সত্ত্বেও আমি আমার মাথার তালুতে শিঙ্গা লাগালাম। ফলে আমার স্মরণশক্তি লোপ পায়। এমনকি সালাতের মধ্যে আমাকে সূরাহ্ আল ফাতিহাহ্ বলে দিতে হত।
[১] সহীহ : রযীন-এ হাদীসটি পাওয়া যায়নি।
