২৩/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৫৭১-[৫৮] - মধু ও কুরআন দুই শিফা
চিকিৎসা ও মন্ত্র - তৃতীয় অনুচ্ছেদ
নিহায়াতে এসেছে, নাক্বী’ হলো এমন পানীয় যা আঙ্গুর বা অন্যান্য হতে প্রস্তুত করা হয় যা পানিতে ভিজানো হয় পাকানো ছাড়া। আর খেজুর, আঙ্গুর, কিসমিস, মধু, গম ও যব ইত্যাদি ভিজিয়ে যে মিঠা শরবত প্রস্তুত করা হয় তা নাবীয। যেমন বলা হয়, আমি আঙ্গুর ও খেজুরকে নাবীয করেছি যখন পানিতে ভিজিয়ে রেখেছি যাতে নাবীয হয়। এ নাবীয অনেক উপকার বিশেষ করে শক্তি বৃদ্ধিতে।মীরাক (রহিমাহুল্লাহ) বলেন: এটা সর্বসম্মতক্রমে হালাল যতক্ষণ পর্যন্ত মিষ্টি থাকে আর নেশাগ্রস্ত অবস্থায় না পৌঁছে। কেননা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সব নেশাই হারাম। (মিরকাতুল মাফাতীহ)
মধু ও কুরআন: দুই শিফার শিক্ষা
মিশকাতুল মাসাবীহ : ৪৫৭১-[৫৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৫৭১-[৫৮]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلَيْكُمْ بِالشِّفَاءَيْنِ: الْعَسَلِ وَالْقُرْآنِ. رَوَاهُمَا ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ وَقَالَ: وَالصَّحِيحُ أَنَّ الْأَخِيرَ مَوْقُوفٌ عَلَى ابْنِ مَسْعُودٍ
‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নিরাময়কারী দু'টি জিনিসকে তোমরা আঁকড়ে ধরো। তা হলো মধু এবং কোরআন। (ইবনু মাজাহ, আর বায়হাক্বী হাদীস দু'টি শু'আবুল ঈমানে বর্ণনা করেন এবং বলেন, এ শেষোক্ত হাদীসটি নবী (ﷺ)-এর বাণী নয়, বরং এটা ইবনু মাস্‘উদ (রাঃ) পর্যন্ত তথা মাওকূফ।)
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ৩৪৫২, য‘ঈফাহ্ ১৫১৪, য‘ঈফুল জামি‘ ৩৭৬৫, হিলইয়াতুল আওলিয়া ৭/১৩৩, ইবনু আবূ শায়বাহ্ ৩০০১৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আবূ ইসপদক’’ নামে একজন রাবী আছেন, যিনি হাদীস এলোমেলো করে ফেলতেন। দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৪/২৩ পৃঃ, হাঃ ১৫১৪।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৫৭১-[৫৮]-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় বলা হয়েছে, তোমরা দু’টি নিরাময়কারী জিনিসকে আঁকড়ে ধরো—মধু এবং কুরআন। এখানে ‘মধু ও কুরআন’ শিফার মূল বিষয়। তবে বর্ণনার শেষে গুরুত্বপূর্ণ একটি নোট আছে। বায়হাক্বী বলেছেন, শেষোক্ত হাদিসটি নবী (صلى الله عليه وسلم)-এর বাণী নয়, বরং ইবনু মাস‘উদ (রাঃ) পর্যন্ত মাওকূফ। তাই এই হাদিস ব্যাখ্যা করতে গেলে সতর্ক থাকা দরকার। মূল বক্তব্য হিসেবে মধুর উপকারিতা এবং কুরআনের মাধ্যমে শিফার ধারণা এসেছে। কিন্তু সনদ-সংক্রান্ত নোট উপেক্ষা করে একে দৃঢ়ভাবে নববী বাণী হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। সহজভাবে বলা যায়, এই বর্ণনা মধু ও কুরআনের উপকারের দিকে মনোযোগ দেয় এবং একই সঙ্গে বর্ণনার মান সম্পর্কে সতর্ক করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মধু ও কুরআনকে শিফার সঙ্গে যুক্ত করা হয়েছে।
- বর্ণনার শেষে মাওকূফ হওয়ার সতর্কতা উল্লেখ আছে।
- হাদিস বর্ণনায় সনদের নোট গুরুত্বসহ দেখা উচিত।
- চিকিৎসা ও আধ্যাত্মিক আশ্রয়—দুটির প্রতি মনোযোগ দেওয়ার শিক্ষা আছে।
