২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - তৃতীয় অনুচ্ছেদ
নিহায়াতে এসেছে, নাক্বী' হলো এমন পানীয় যা আঙ্গুর বা অন্যান্য হতে প্রস্তুত করা হয় যা পানিতে ভিজানো হয় পাকানো ছাড়া। আর খেজুর, আঙ্গুর, কিসমিস, মধু, গম ও যব ইত্যাদি ভিজিয়ে যে মিঠা শরবত প্রস্তুত করা হয় তা নাবীয। যেমন বলা হয়, আমি আঙ্গুর ও খেজুরকে নাবীয করেছি যখন পানিতে ভিজিয়ে রেখেছি যাতে নাবীয হয়। এ নাবীয অনেক উপকার বিশেষ করে শক্তি বৃদ্ধিতে।মীরাক (রহিমাহুল্লাহ) বলেন: এটা সর্বসম্মতক্রমে হালাল যতক্ষণ পর্যন্ত মিষ্টি থাকে আর নেশাগ্রস্ত অবস্থায় না পৌঁছে। কেননা রসূলুল্লাহ (সাঃ) বলেছেন: সব নেশাই হারাম । (মিরকাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৪৫৭০-[৫৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৭০-[৫৭]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَعِقَ الْعَسَلَ ثَلَاثَ غَدَوَاتٍ فِي كلِّ شهر لم يصبهُ عَظِيم الْبلَاء»
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি প্রতি মাসে তিনদিন ভোরে কিছু মধু চেটে খাবে, সে কোন বড় ধরনের বিপদে বা রোগে আক্রান্ত হবে না।
[১] য‘ঈফ : ইবনু মাজাহ ৩৪৫০, য‘ঈফাহ্ ৭৬৩, য‘ঈফুল জামি‘ ৫৮৩১, আল মু‘জামুল আওসাত্ব ৪০৮, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ২৭৭, শু‘আবুল ঈমান ৫৯৩০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আবদুল হামিদ’’ নামের রাবী মাজহূল। আর যুবায়র ইবনু সা‘ঈদ আল হাশিমী (لين الحديث) ‘‘লাইয়্যিনুল হাদীস’’। খুবই দুর্বল এ হাদীসটিকে ইবনুল জাওযী তাঁর (الموضوعات) ‘‘আল মাওযূ‘আত’’ নামক কিতাবে ৩/২১৫ পৃঃ এনেছেন। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ২/১৮৩ পৃঃ, হাঃ ৭৬২।
