২৩/১. অধ্যায়ঃ
শুভ ও অশুভ লক্ষণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫৮৯-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৮৯-[১৪]
وَعَن أنس قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي دَارٍ كَثُرَ فِيهَا عَدَدُنَا وَأَمْوَالُنَا فَتَحَوَّلْنَا إِلَى دَارٍ قَلَّ فِيهَا عَدَدُنَا وَأَمْوَالُنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذروها ذميمة» . رَوَاهُ أَبُو دَاوُد
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন জনৈক ব্যক্তি এসে বলল : হে আল্লাহর রাসূল! (প্রথমে) আমরা এমন একখানা ঘরে বসবাস করছিলাম, যেখানে আমাদের সংখ্যা ও সম্পদ বৃদ্ধি পেল। পরে আমরা সে ঘর পরিত্যাগ করে এমন এক ঘরে এসে উঠলাম, যেখানে আমাদের সংখ্যা ও সম্পদ হ্রাস পেল। তখন নবী (ﷺ) বললেন : তোমরা এ ঘর পরিত্যাগ করো। কেননা এটা ভালো নয়।
[১] হাসান : আবূ দাঊদ ৩৯২৪, আল আদাবুল মুফরাদ ৯১৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৭৯০, ‘বায়হাক্বী’র কুবরা ১৬৯৬৯।
