২৩/১. অধ্যায়ঃ
শুভ ও অশুভ লক্ষণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫৯০-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৯০-[১৫]
وَعَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ بَحِيرٍ قَالَ: أَخْبَرَنِي مَنْ سَمِعَ فَرْوَةَ بْنَ مُسَيْكٍ يَقُولُ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ عِنْدَنَا أَرْضٌ يُقَالُ لَهَا أَبْيَنُ وَهِيَ أَرْضُ رِيفِنَا وَمِيرَتِنَا وَإِنَّ وَبَاءَهَا شَدِيدٌ. فَقَالَ: «دَعْهَا عَنْكَ فَإِنَّ من القَرَف التّلف» . رَوَاهُ أَبُو دَاوُد
ফারওয়াহ্ ইবনু মুসায়ক (রাঃ) হতে বর্ণিতঃ
আমাকে এমন এক লোক বর্ণনা করেছেন, যিনি ফারওয়াহ্ ইবনু মুসায়ক-কে বলতে শুনেছেন যে, আমি বললাম : হে আল্লাহর রাসূল! আমাদের কাছে 'আব্ইয়ান' নামে একটা জমিন আছে, যেখানে আমরা (ব্যবসায়িক প্রয়োজনে) কৃষিদ্রব্য ও খাদ্যপণ্য ইত্যাদি আমদানি-রফতানি করে থাকি, তবে সেখানে অসুখ- বিসুখ খুব একটা লেগেই থাকে। তখন তিনি (ﷺ) বললেন : তুমি ঐ স্থানটি ছেড়ে দাও। কেননা অস্বাস্থ্যকর স্থানে বসবাস করা নিজেকে স্বেচ্ছায় ধ্বংস করার শামিল।
[১] সানাদ য‘ঈফ : আবূ দাঊদ ৩৯২৩, বায়হাক্বী’র কুবরা ২০০৬৬, শু‘আবুল ঈমান ১৩৬৫, আহমাদ ১৫৭৪২, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০১৬২। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘ফারওয়া’’ থেকে এক ব্যক্তি শুনেছেন, কিন্তু কোন্ ব্যক্তি শুনেছেন তার পরিচয় জানা যায় না। দেখুন- য‘ঈফাহ্ ১৭২০।
