২৩/১. অধ্যায়ঃ
শুভ ও অশুভ লক্ষণ - তৃতীয় অনুচ্ছেদ
(আরবি) অর্থ পাত্র (আরবি) বহুবচনে মূলত পানাহারের পাত্রের কথা বুঝানো হয়েছে। পাত্রের সম্পূর্ণ অংশ ঢেকে রাখা, কোন অবস্থাতেই খোলা না রাখা। বিশেষ করে রাতের বেলায় খাদ্য পাত্র ঢেকে রাখা অপরিহার্য । কেননা বিষাক্ত পোকা-মাকড় ইত্যাদি রাত্রি বেলায় ছড়িয়ে পড়ে।
মিশকাতুল মাসাবিহ : ৪৫৯১-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৯১-[১৬]
عَن عُرْوَة بن عَامر قَالَ: ذُكِرَتِ الطِّيَرَةُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَحْسَنُهَا الْفَأْلُ وَلَا تَرُدُّ مُسْلِمًا فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُلْ: اللَّهُمَّ لَا يَأْتِي بِالْحَسَنَاتِ إِلَّا أَنْتَ وَلَا يَدْفَعُ السَّيِّئَاتِ إِلَّا أَنْتَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ . رَوَاهُ أَبُو دَاوُدَ
উরওয়াহ্ ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখে অশুভ লক্ষণ সম্পর্কে আলোচনা হচ্ছিল। তখন তিনি (ﷺ) বললেন : নেক ফাল (কল্যাণ) গ্রহণ করাই উত্তম। কোন মুসলিমকে অশুভ লক্ষণ তার উদ্দেশ্য হতে ফিরিয়ে রাখতে পারে না। তবে হ্যাঁ, যদি তোমাদের কেউ মন্দ কিছু দেখতে পায়, তবে এ দোয়া পাঠ করবে- “আল্ল-হুম্মা লা- ইয়াতী বিল হাসানা-তি ইল্লা- আনতা” অর্থাৎ- হে আল্লাহ! ভালো কাজ আপনার দ্বারাই সংঘটিত হয় এবং মন্দ আপনিই দূর করেন। আল্লাহ তা'আলা ছাড়া আমাদের কোন শক্তি-সামর্থ্য নেই।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৯১৯, আল জামি‘উস্ সগীর ২৮১৩, য‘ঈফুল জামি‘ ৮৮৮, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ১৯৫১২, ইবনু আবূ শায়বাহ্ ২৯৫৪১, শু‘আবুল ঈমান ১১৬৭, ‘বায়হাক্বী’র কুবরা ১৬৯৬২। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘হাবীব ইবনু আবী সাবিত’’ নামের একজন বর্ণনাকারী। যিনি খুব বেশী তাদলীস করেন (মুদাল্লিস রাবী)। দেখুন- য‘ঈফাহ্ ১৬১৯।
