২৪/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬০৯-[৪] - স্বপ্নে নবীকে দেখার সত্যতা

স্বপ্ন - প্রথম অনুচ্ছেদ

‘আল্লামা ত্বীবী (রহিমাহুল্লাহ) বলেনঃ স্বপ্নের মূলতত্ত্ব হচ্ছে এই যে, আল্লাহ ঘুমন্ত ব্যক্তির অন্তরে ‘ইলমসমূহ এবং দৃষ্টিজ্ঞান সৃষ্টি করেন যেমন জাগ্রত অবস্থায় করে থাকেন। আর ঘুমন্ত ব্যক্তির মধ্যে এ ধরনের ‘ইলমসমূহের সৃষ্টি হচ্ছে অন্যান্য বিষয়াদির নিদর্শন, যা ভবিষ্যতে হবে। আর এটা কখনো স্পষ্ট হবে। আবার কখনো হবে ইঙ্গিতাকারে।

স্বপ্নে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে দেখার সত্যতা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬০৯-[৪]

وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ: «من رَآنِي فِي الْمَنَامِ فَقَدْ رَآنِي فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَمَثَّلُ فِي صُورَتِي»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে আমাকে স্বপ্নে দেখবে, সে সত্যই আমাকে দেখবে। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।

[১] সহীহ : বুখারী ১১০, ৬১৯৭; মুসলিম (২১৬৬)-১০, তিরমিযী ২২৭৬, ইবনু মাজাহ ৩৯০০, আল জামি‘উস্ সগীর ১১২০২, সহীহুল জামি‘ ৬২৫৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৭২৯, ইবনু আবূ শায়বাহ্ ৩০৪৭১, আহমাদ ৯৩২৪, আবূ ইয়া‘লা ৫২৫০, সহীহ ইবনু হিব্বান ৬০৫২, ‘নাসায়ী’র কুবরা ৭৬২৯, দারিমী ২১৩৯, হিলইয়াতুল আওলিয়া ৭/২৪৬, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১১৫২, আল মু‘জামুল আওসাত্ব ৯৫৪, আল মুসতাদরাক ৮১৮৬।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬০৯-[৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) স্বপ্নে তাঁকে দেখার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে ব্যক্তি তাঁকে স্বপ্নে দেখবে, সে সত্যই তাঁকে দেখবে। কারণ শয়তান তাঁর আকৃতি ধারণ করতে পারে না। এই হাদিস মুমিনের জন্য বড় সান্ত্বনার বিষয়। তবে এখানে সতর্কতার দিকও আছে। স্বপ্নে দেখা দাবি করলেই যে মানুষ যা খুশি বলবে, তা গ্রহণযোগ্য নয়। হাদিসের কথাটি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সত্য আকৃতি সম্পর্কে। তাই স্বপ্নে নবীকে দেখা নিয়ে কথা বলার সময় আদব, সতর্কতা এবং শরিয়তের সীমা মানতে হবে। এই বর্ণনা ভালো স্বপ্ন, নবীকে স্বপ্নে দেখা এবং শয়তানের ধোঁকা থেকে নিরাপত্তার বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শয়তান রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আকৃতি ধারণ করতে পারে না।
  • স্বপ্নে নবীকে দেখার বিষয়টি সম্মান ও আদবের সাথে বোঝা উচিত।
  • স্বপ্নের নামে নতুন দাবি বা বিধান বানানো ঠিক নয়।
  • স্বপ্ন নিয়ে কথা বলার সময় সতর্কতা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন