২৪/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬১২-[৭] - ভালো ও খারাপ স্বপ্নের আদব
স্বপ্ন - প্রথম অনুচ্ছেদ
‘আল্লামা ত্বীবী (রহিমাহুল্লাহ) বলেনঃ স্বপ্নের মূলতত্ত্ব হচ্ছে এই যে, আল্লাহ ঘুমন্ত ব্যক্তির অন্তরে ‘ইলমসমূহ এবং দৃষ্টিজ্ঞান সৃষ্টি করেন যেমন জাগ্রত অবস্থায় করে থাকেন। আর ঘুমন্ত ব্যক্তির মধ্যে এ ধরনের ‘ইলমসমূহের সৃষ্টি হচ্ছে অন্যান্য বিষয়াদির নিদর্শন, যা ভবিষ্যতে হবে। আর এটা কখনো স্পষ্ট হবে। আবার কখনো হবে ইঙ্গিতাকারে।
ভালো ও খারাপ স্বপ্ন দেখলে কী করবেন
মিশকাতুল মাসাবীহ : ৪৬১২-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬১২-[৭]
وَعَنْ أَبِي قَتَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الرُّؤْيَا الصَّالِحَةُ مِنَ اللَّهِ وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يُحِبُّ فَلَا يُحَدِّثُ بِهِ إِلَّا مَنْ يُحِبُّ وَإِذَا رَأَى مَا يَكْرَهُ فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَلْيَتْفُلْ ثَلَاثًا وَلَا يُحَدِّثْ بِهَا أحدا فَإِنَّهَا لن تضره»
আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ হতে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ হতে। কাজেই তোমাদের যে কেউ ভালো স্বপ্ন দেখে, সে যেন তা শুধু এমন ব্যক্তির কাছে প্রকাশ করে যাকে সে ভালোবাসে। আর যদি কেউ এমন স্বপ্ন দেখে, যা তার নিকট অপছন্দনীয়, তাহলে সে যেন তার ক্ষতি এবং শয়তানের অনিষ্ট হতে আল্লাহর নিকট পানাহ চায় এবং (বামদিকে) তিনবার থুথু ফেলে। আর স্বপ্নটি যেন কারো নিকট প্রকাশ না করে, তাতে তার আর কোন ক্ষতি হবে না।
[১] সহীহ : বুখারী ৭০৪৪, ৭০৪৫; মুসলিম (২২৬১)-১, (২২৬১)-৪; মুওয়াত্ত্বা মালিক ৩৫১৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৫৯৯, আহমাদ ২২৬৪৪, আবূ ইয়া‘লা ১৩৬৩, সহীহ ইবনু হিব্বান ৬০৫৯, শু‘আবুল ইমান ৪৭৫৯, ‘নাসায়ী’র কুবরা ৭৬২৭, আল মু‘জামুল আওসাত্ব ২১৪৬, দারিমী ২১৪১, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০৩৫৩, ইবনু আবূ শায়বাহ্ ৩০৪৯৩, তিরমিযী ২২৭৭, ইবনু মাজাহ ৩৯০৯, আবূ দাঊদ ৫০২১।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬১২-[৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে স্বপ্নের আদব খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। কেউ ভালো স্বপ্ন দেখলে তা শুধু এমন ব্যক্তির কাছে বলতে পারে, যাকে সে ভালোবাসে। আর অপছন্দনীয় স্বপ্ন দেখলে আল্লাহর কাছে তার ক্ষতি ও শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে হবে, বামদিকে তিনবার থুথু ফেলতে হবে এবং স্বপ্নটি কাউকে বলতে হবে না। হাদিসে বলা হয়েছে, তাহলে তা তার ক্ষতি করবে না। এই শিক্ষা মানুষকে ভয়, অস্থিরতা ও খারাপ স্বপ্নের প্রভাব থেকে বাঁচার সুন্দর পথ দেখায়। স্বপ্নের আদব মানলে মনও শান্ত থাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হতে পারে।
- ভালো স্বপ্ন সবাইকে নয়, প্রিয় ও নিরাপদ মানুষকে বলা উচিত।
- খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।
- অপছন্দের স্বপ্ন ছড়িয়ে বলা উচিত নয়।
