২৪/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬১৩-[৮] - দুঃস্বপ্ন দেখলে করণীয়
স্বপ্ন - প্রথম অনুচ্ছেদ
‘আল্লামা ত্বীবী (রহিমাহুল্লাহ) বলেনঃ স্বপ্নের মূলতত্ত্ব হচ্ছে এই যে, আল্লাহ ঘুমন্ত ব্যক্তির অন্তরে ‘ইলমসমূহ এবং দৃষ্টিজ্ঞান সৃষ্টি করেন যেমন জাগ্রত অবস্থায় করে থাকেন। আর ঘুমন্ত ব্যক্তির মধ্যে এ ধরনের ‘ইলমসমূহের সৃষ্টি হচ্ছে অন্যান্য বিষয়াদির নিদর্শন, যা ভবিষ্যতে হবে। আর এটা কখনো স্পষ্ট হবে। আবার কখনো হবে ইঙ্গিতাকারে।
দুঃস্বপ্ন দেখলে ইসলামের সহজ নির্দেশনা
মিশকাতুল মাসাবীহ : ৪৬১৩-[৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬১৩-[৮]
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَى أَحَدُكُمُ الرُّؤْيَا يَكْرَهُهَا فَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ ثَلَاثًا وَلْيَسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ ثَلَاثًا وَلْيَتَحَوَّلْ عَنْ جَنْبِهِ الَّذِي كانَ عَلَيْهِ». رَوَاهُ مُسلم
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে খারাপ মনে করে, তখন সে যেন নিজের বামদিকে তিনবার থুথু ফেলে। আর আল্লাহর কাছে তিনবার শয়তান হতে পানাহ চায় এবং স্বপ্ন দেখার সময় যে পাঁজরে শায়িত ছিল, সে যেন পাঁজর পরিবর্তন করে নেয়।
[১] সহীহ : মুসলিম (২২৬১)-২, (২২৬২)-৫; ইবনু মাজাহ ৩৮০৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৩১১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৫৯৭, ইবনু আবূ শায়বাহ্ ৩০৪৯৪, আহমাদ ১৪৮২২, নাসায়ী’র কুবরা ১০৭৪৭, শু‘আবুল ঈমান ৪৭৬১, সহীহ ইবনু হিব্বান ৬০৬০, আবূ ইয়া‘লা ২২৬৩, আল জামি‘উস্ সগীর ৫৫২, সহীহুল জামি‘ ৫৫১।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬১৩-[৮]-এর সারসংক্ষেপ
এই হাদিসে দুঃস্বপ্ন বা অপছন্দনীয় স্বপ্ন দেখলে কী করতে হবে তা সরাসরি বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ এমন স্বপ্ন দেখলে যা সে খারাপ মনে করে, সে যেন নিজের বামদিকে তিনবার থুথু ফেলে। এরপর আল্লাহর কাছে তিনবার শয়তান থেকে আশ্রয় চায়। আর যে পাশে শুয়ে স্বপ্ন দেখছিল, সে পাশ পরিবর্তন করে। এই নির্দেশনা খুব সহজ, কিন্তু এতে স্বপ্নের ভয়কে বড় করে না দেখার শিক্ষা আছে। মানুষ অনেক সময় দুঃস্বপ্ন দেখে অস্থির হয়ে পড়ে। হাদিস আমাদের শেখায়, খারাপ স্বপ্ন হলে আতঙ্ক না ছড়িয়ে আল্লাহর আশ্রয় নিতে হবে এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর শেখানো আদব মানতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুঃস্বপ্ন দেখলে বামদিকে তিনবার থুথু ফেলার নির্দেশ এসেছে।
- শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে।
- স্বপ্নের পর পাশ পরিবর্তন করা সুন্নাহ নির্দেশনার অংশ।
- খারাপ স্বপ্ন দেখে ভয় ছড়ানো বা তা নিয়ে ব্যস্ত থাকা ঠিক নয়।
