২৪/০. অধ্যায়ঃ
স্বপ্ন - প্রথম অনুচ্ছেদ
’আল্লামা ত্বীবী (রহিমাহুল্লাহ) বলেনঃ স্বপ্নের মূলতত্ত্ব হচ্ছে এই যে, আল্লাহ ঘুমন্ত ব্যক্তির অন্তরে ’ইলমসমূহ এবং দৃষ্টিজ্ঞান সৃষ্টি করেন যেমন জাগ্রত অবস্থায় করে থাকেন। আর ঘুমন্ত ব্যক্তির মধ্যে এ ধরনের ’ইলমসমূহের সৃষ্টি হচ্ছে অন্যান্য বিষয়াদির নিদর্শন, যা ভবিষ্যতে হবে। আর এটা কখনো স্পষ্ট হবে। আবার কখনো হবে ইঙ্গিতাকারে।
মিশকাতুল মাসাবিহ : ৪৬২০-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬২০-[১৫]
وَعَنْ أُمِّ الْعَلَاءِ الْأَنْصَارِيَّةِ قَالَتْ: رَأَيْتُ لِعُثْمَانَ بْنِ مَظْعُونٍ فِي النَّوْمِ عَيْنًا تَجْرِي فَقَصَصْتُهَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ذَلِكِ عَمَلُهُ يُجْرَى لَهُ» . رَوَاهُ الْبُخَارِيُّ
আনসারী মহিলা উম্মুল 'আলা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি স্বপ্নে উসমান ইবনু মা'উন (রাঃ)-এর জন্য একটি প্রবহমান পানির ঝরণা দেখতে পেলাম এবং এ ঘটনা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বললাম। তখন তিনি (ﷺ) বললেন : তা তার ‘আমাল। তা তার জন্য (ক্বিয়ামাত পর্যন্ত) জারি থাকবে।
[১] সহীহ : বুখারী ৭০০৪, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০৪২২, ‘বায়হাক্বী’র কুবরা ৭৪৪১।
