২৪/০. অধ্যায়ঃ
স্বপ্ন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬২২-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬২২-[১৭]
عَن أبي رزين العقيليِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يُحَدِّثْ بِهَا فَإِذَا حَدَّثَ بِهَا وَقَعَتْ» . وَأَحْسِبُهُ قَالَ: «لَا تُحَدِّثْ إِلَّا حَبِيبًا أَوْ لَبِيبًا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ قَالَ: «الرُّؤْيَا عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ تُعْبَرْ فَإِذَا عُبِرَتْ وَقَعَتْ» . وَأَحْسِبُهُ قَالَ: «وَلَا تَقُصَّهَا إِلَّا عَلَى وَادٍّ أَوْ ذِي رأيٍ»
আবূ রযীন আল ‘উক্বায়লী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মুমিনের স্বপ্ন নুবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। আর স্বপ্ন অন্যকে বলার পূর্ব পর্যন্ত উড়ন্ত পাখির পায়ের মধ্যে ঝুলতে থাকে। আর যখনই তা কারো নিকট বর্ণনা করা হয়, তখন তা বাস্তবায়িত হয়ে যায়। বর্ণনাকারী বলেন, আমার ধারণা, নবী (ﷺ) এটাও বলেছেন যে, কোন বন্ধু অথবা জ্ঞানী ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে স্বপ্নের কথাটি প্রকাশ করো না। আর আবূ দাউদ-এর রিওয়ায়াতের মধ্যে আছে, নবী (ﷺ) বলেছেন : স্বপ্নের তা'বীর না দেয়া পর্যন্ত পাখির পায়ে ঝুলতে থাকে। আর যখনই তার তা'বীর করা হয়, তখন তা বাস্তবায়িত হয়ে যায়। বর্ণনাকারী বলেন, আমার ধারণা, নবী (ﷺ) এ কথাও বলেছেন যে, কোন বন্ধু অথবা কোন জ্ঞানী ব্যতীত অন্য কারো কাছে স্বপ্নের কথা বর্ণনা করো না।
[১] সহীহ : তিরমিযী ২২৭৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ১২০, আহমাদ ১৬১৯৫, সহীহ ইবনু হিব্বান ৬০৪৯, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৫৭৯১, আবূ দাঊদ ৫০২০, ইবনু মাজাহ ৩৯১৪, আল মুসতাদরাক ৮১৭৫, দারিমী ২১৪৮, সহীহুল জামি‘ ৫৭৬৯।
