২৪/০. অধ্যায়ঃ
স্বপ্ন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬২৩-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬২৩-[১৮]
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن وَرَقَةَ. فَقَالَتْ لَهُ خَدِيجَةُ: إِنَّهُ كَانَ قَدْ صَدَّقَكَ وَلَكِنْ مَاتَ قَبْلَ أَنْ تَظْهَرَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُرِيتُهُ فِي الْمَنَامِ وَعَلَيْهِ ثِيَابٌ بِيضٌ وَلَوْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ لَكَانَ عَلَيْهِ لِبَاسٌ غَيْرُ ذَلِك» . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ)-কে ওয়ারাক্বাহ্ সম্পর্কে জানতে চাওয়া হলো। খদীজাহ্ (রাঃ) তা নবী (ﷺ)-এর সম্মুখে বলেছিলেন, ওয়ারাক্বাহ্ তো আপনাকে সত্যবাদী বলে স্বীকার করেছিলেন। কিন্তু আপনার নুবুওয়াত প্রকাশের পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : ওয়ারাক্বাকে স্বপ্নে আমাকে দেখানো হয়েছে, তার গায়ে সাদা কাপড় রয়েছে। যদি সে জাহান্নামী হত তাহলে তার গায়ে অন্য ধরনের কাপড় হত।
[১] য‘ঈফ : তিরমিযী ২২৮৮, য‘ঈফ আল জামি‘উস্ সগীর ৭৯২, আহমাদ ২৪৩৬৭, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ৯৭১৯। হাদীটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘উসমান ইবনু ‘আবদুর রহমান’’ হাদীস বিশারদদের নিকট শক্তিশালী নয়, য‘ঈফ। দেখুন- তুহফাতুল আহ্ওয়াযী ৬/৪৬৮ পৃঃ, হাঃ ২২৮৮; আল মুসতাদরাক ৮১৮৭।
