২৪/০. অধ্যায়ঃ

স্বপ্ন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬২৪-[১৯]

وَعَنِ ابْنِ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ عَنْ عَمِّهِ أَبِي خُزَيْمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّهُ رَأَى فِيمَا يَرَى النَّائِمُ أَنَّهُ سَجَدَ عَلَى جَبْهَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَاضْطَجَعَ لَهُ وَقَالَ: «صَدِّقْ رُؤْيَاكَ» فَسَجَدَ عَلَى جَبْهَتِهِ. رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ وَسَنَذْكُرُ حَدِيثَ أَبِي بَكْرَةَ: كَأَنَّ مِيزَانًا نَزَلَ مِنَ السَّمَاءِ فِي بَابِ «مَنَاقِبِ أَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا»

ইবনু খুযায়মাহ্ ইবনু সাবিত (রাঃ) তাঁর চাচা আবূ খুযায়মাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন যে, ঘুমন্ত ব্যক্তি যেভাবে স্বপ্ন দেখে, তিনি অনুরূপ স্বপ্ন দেখলেন যে, তিনি নবী (ﷺ)-এর কপালে সাজদাহ্ করছেন। তাঁকে স্বপ্নের কথাটি বর্ণনা করা হলে, তিনি (ﷺ) বললেন : তুমি তোমার স্বপ্নটিকে বাস্তবায়ন করো, এ বলে তিনি চিৎ হয়ে শুয়ে পড়লেন। অতঃপর তিনি রাসূল (ﷺ)-এর কপালে সাজদাহ্ করলেন।এ প্রসঙ্গে আবূ বাক্বাহ্ বর্ণিত হাদীস, “যেন আসমান হতে একটি পাল্লা অবতীর্ণ হয়েছে” আবূ বাক্ ও উমর (রাঃ)-এর মানাকিবে বর্ণিত হবে।

[১] সানাদ খুবই দুর্বল : শারহুস্ সুন্নাহ্ ৩২৮৫, ‘নাসায়ী’র কুবরা ৭৬৩০, তাহক্বীক মুসনাদে আহমাদ : শু‘আয়ব আরনাউত্ব ২১৯৩৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘আমির ইবনু সলিহ আয্ যুবায়রী’’ নামের একজন য‘ঈফ রাবী। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৩০৭ পৃঃ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন