২৫/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৩০-[৩] - মুমিনের ছয় অধিকার

সালাম - প্রথম অনুচ্ছেদ

প্রশংসনীয় কাজ ও কথাকে আদাব (আদব) বলা হয়। ইমাম সুয়ূত্বী (রহিমাহুল্লাহ) বলেনঃ চারিত্রিক মহৎ গুণাবলী লাভ করাকে আদব বলা হয়। আবার কেউ কেউ বলেন, সৎকর্মের সাথে থাকা ও অসৎ কাজ থেকে বিরত থাকার নাম আদাব। কেউ কেউ বলেন, বড়দের সম্মান করা ও ছোটদের সাথে সদয় আচরণ করাকে আদব বলে।এটাও বলা হয় যে,أدبশব্দটিمأدبةথেকে গৃহীত। আর তা হলো খাবারের প্রতি আহবান করা, এটা এজন্য নাম হয়েছে যে, সাধারণত খাদ্যের প্রতি ডাকাই হয়। (মিরক্বাতুল মাফাতীহ)

এক মুমিনের ওপর আরেক মুমিনের ছয় অধিকার

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬৩০-[৩]

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِلْمُؤْمِنِ عَلَى الْمُؤْمِنِ سِتُّ خِصَالٍ: يَعُودُهُ إِذَا مَرِضَ وَيَشْهَدُهُ إِذَا مَاتَ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ وَيُسَلِّمُ عَلَيْهِ إِذَا لَقِيَهُ وَيُشَمِّتُهُ إِذَا عَطَسَ وَيَنْصَحُ لَهُ إِذَا غَابَ أَوْ شَهِدَ «لَمْ أَجِدْهُ» فِي الصَّحِيحَيْنِ «وَلَا فِي كِتَابِ الْحُمَيْدِيِّ وَلَكِنْ ذَكَرَهُ صَاحِبُ» الْجَامِع بِرِوَايَة النَّسَائِيّ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : একজন মুমিনের ওপর অপর মুমিনের ছয়টি অধিকার রয়েছে। যথা-১. যখন কোন মুমিনের রোগ-ব্যাধি হয়, তখন তার সেবা-শুশ্রূষা করা,২. কেউ মৃত্যুবরণ করলে, তার জানাযাহ্ ও দাফন-কাফনে উপস্থিত হওয়া,৩. কেউ দাওয়াত করলে তা গ্রহণ করা অথবা কারো ডাকে সাড়া দেয়া,৪. সাক্ষাতে সালাম প্রদান করা,৫. হাঁচি দিলে জবাব দেয়া এবং৬. উপস্থিত-অনুপস্থিত সকল অবস্থায় মুমিনের কল্যাণ কামনা করা।

[১] সহীহ : নাসায়ী ১৯৩৮, তিরমিযী ২৭৩৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮৩২, আল জামি‘উস্ সগীর ৯৩১৯, সহীহুল জামি‘ ৫১৮৮, আহমাদ ৮২৭১, শু‘আবুল ঈমান ৮৭৫৩, ‘নাসায়ী’র কুবরা ২০৬৫, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ৭১৯, আল মু‘জামুল আওসাত্ব ৯৩৪১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১৫৭। মাসাবীহ গ্রন্থকার বলেন : আমি এ হাদীসটি সহীহুল বুখারী ও সহীহ মুসলিমে পাইনি এবং হুমায়দীর কিতাবেও পাইনি। তবে জামি'উল উসূলের গ্রন্থকার নাসায়ী'র বর্ণনা সূত্রে এটা বর্ণনা করেছেন।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৩০-[৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুমিনের সামাজিক অধিকারগুলো সহজভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, এক মুমিনের ওপর আরেক মুমিনের ছয়টি অধিকার আছে। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, কেউ মারা গেলে তার জানাযা ও দাফন-কাফনে উপস্থিত হওয়া, কেউ ডাকলে সাড়া দেওয়া, দেখা হলে সালাম দেওয়া, হাঁচি দিলে জবাব দেওয়া এবং সামনে বা অনুপস্থিত অবস্থায় তার কল্যাণ কামনা করা। এই ছয়টি কাজ মানুষের সম্পর্ককে নরম, আন্তরিক ও দায়িত্বপূর্ণ করে। হাদিসের শেষে গ্রন্থকারের একটি নোট এসেছে যে, তিনি এটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমে পাননি; তবে নাসায়ীর বর্ণনা সূত্রে উল্লেখ আছে। তাই বিষয়টি হাদিসের ভাষা অনুযায়ী বোঝা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অসুস্থ মুমিনের খোঁজ নেওয়া মুমিনের অধিকার হিসেবে এসেছে।
  • জানাযা ও দাফনের কাজে উপস্থিত থাকা সামাজিক দায়িত্বের অংশ।
  • দেখা হলে সালাম দেওয়া এবং হাঁচির জবাব দেওয়া সুন্দর আদব।
  • উপস্থিত বা অনুপস্থিত—উভয় অবস্থায় মুমিনের কল্যাণ কামনা করতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন