২৫/১. অধ্যায়ঃ

সালাম - প্রথম অনুচ্ছেদ

প্রশংসনীয় কাজ ও কথাকে আদাব (আদব) বলা হয়। ইমাম সুয়ূত্বী (রহিমাহুল্লাহ) বলেনঃ চারিত্রিক মহৎ গুণাবলী লাভ করাকে আদব বলা হয়। আবার কেউ কেউ বলেন, সৎকর্মের সাথে থাকা ও অসৎ কাজ থেকে বিরত থাকার নাম আদাব। কেউ কেউ বলেন, বড়দের সম্মান করা ও ছোটদের সাথে সদয় আচরণ করাকে আদব বলে।এটাও বলা হয় যে,أدبশব্দটিمأدبةথেকে গৃহীত। আর তা হলো খাবারের প্রতি আহবান করা, এটা এজন্য নাম হয়েছে যে, সাধারণত খাদ্যের প্রতি ডাকাই হয়। (মিরক্বাতুল মাফাতীহ)

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৪০-[১৩]

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِيَّاكُمْ وَالْجُلُوسَ بِالطُّرُقَاتِ» . فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا لَنَا مِنْ مَجَالِسِنَا بُدٌّ نَتَحَدَّثُ فِيهَا. قَالَ: «فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجْلِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ» . قَالُوا: وَمَا حَقُّ الطَّرِيقِ يَا رَسُولَ اللَّهِ قَالَ: «غَضُّ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَام والأمرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر»

আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন : তোমরা রাস্তার উপর বসা হতে বিরত থাকো। সহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল। আমাদের রাস্তায় বসা ছাড়া গত্যন্তর নেই। কারণ, আমরা তথায় বসে প্রয়োজনীয় কথাবার্তা সমাধা করি। তিনি (ﷺ) বললেন : যদি তোমরা তথায় বসতে বাধ্যই হও, তবে রাস্তার হাক্ব আদায় করবে। সহাবীগণ (পুনঃ) জিজ্ঞেস করলেন : হে আল্লাহর রাসূল। রাস্তার হাক্ব কি? তিনি (ﷺ) বললেন : চক্ষু বন্ধ রাখা, কাউকে কষ্ট না দেয়া, সালামের জবাব দেয়া, ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজের নিষেধ করা।

[১] সহীহ : বুখারী ২৪৬৫, ৬২২৯; মুসলিম (২১২১)-১১৪, (২১৬১)-৩; আহমাদ ১১৩০৯, আবূ দাঊদ ৪৮১৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৪২১, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩০৭৫, সহীহ আল আদাবুল মুফরাদ ৮৮১, মা‘রিফাতুস্ মুনান বায়হাক্বী ৪২৪৪, সহীহ ইবনু হিব্বান ৫৯৫, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৭৯৩৯, ‘বায়হাক্বী’র কুবরা ১৩৮৯৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন