২৫/১. অধ্যায়ঃ
সালাম - প্রথম অনুচ্ছেদ
প্রশংসনীয় কাজ ও কথাকে আদাব (আদব) বলা হয়। ইমাম সুয়ূত্বী (রহিমাহুল্লাহ) বলেনঃ চারিত্রিক মহৎ গুণাবলী লাভ করাকে আদব বলা হয়। আবার কেউ কেউ বলেন, সৎকর্মের সাথে থাকা ও অসৎ কাজ থেকে বিরত থাকার নাম আদাব। কেউ কেউ বলেন, বড়দের সম্মান করা ও ছোটদের সাথে সদয় আচরণ করাকে আদব বলে।এটাও বলা হয় যে,أدبশব্দটিمأدبةথেকে গৃহীত। আর তা হলো খাবারের প্রতি আহবান করা, এটা এজন্য নাম হয়েছে যে, সাধারণত খাদ্যের প্রতি ডাকাই হয়। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৪৬৪২-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৪২-[১৫]
وَعَنْ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذِهِ الْقِصَّةِ قَالَ: «وَتُغِيثُوا الْمَلْهُوفَ وَتَهْدُوا الضالَّ» . رَوَاهُ أَبُو دَاوُد عقيب حَدِيث أبي هُرَيْرَة هَكَذَا وَلم أجدهما فِي «الصَّحِيحَيْنِ»
‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি উপরিউক্ত ঘটনায় নবী (ﷺ) হতে বর্ণনা করেন যে, তিনি এটাও বলেছেন— “এবং মাযলূমের ফরিয়াদে সাড়া দান করবে এবং পথহারাকে পথপ্রদর্শন করবে”।ইমাম আবূ দাউদ (রহিমাহুল্লাহ) এ হাদীসটি আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর হাদীসের পর এভাবেই বর্ণনা করেন। গ্রন্থকার বলেন : আমি এ দু'টি হাদীস বুখারী ও মুসলিমে পাইনি।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৯১৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৪২১, মা‘রিফাতুস্ সুনান বায়হাক্বী ৪২৪৪।
