২৫/১. অধ্যায়ঃ
সালাম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৪৩-[১৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৪৩-[১৬]
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لِلْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ بِالْمَعْرُوفِ: يُسَلِّمُ عَلَيْهِ إِذَا لَقِيَهُ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ وَيُشَمِّتُهُ إِذَا عَطَسَ وَيَعُودُهُ إِذَا مَرِضَ وَيَتْبَعُ جِنَازَتَهُ إِذَا مَاتَ وَيُحِبُّ لَهُ مَا يُحِبُّ لِنَفْسِهِ رَوَاهُ التِّرْمِذِيّ والدارمي
‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : একজন মুসলিমের ওপর অপর মুসলিমের ছয়টি কল্যাণকর অধিকার রয়েছে।১. কোন মুসলিমের সাথে সাক্ষাৎ হলে সালাম দেবে,২. তাকে কোন মুসলিম ডাকলে (দা'ওয়াত করলে) তার ডাকে সাড়া দেবে,৩. কোন মুসলিমের হাঁচি এলে হাঁচির জবাব দেবে,৪. কোন মুসলিম অসুস্থ হলে তার সেবা-শুশ্রূষা করবে।৫. কোন মুসলিম মৃত্যুবরণ করলে তাঁর জানাযায় অনুগমন করবে এবং৬. প্রত্যেক মুসলিমের জন্য সে জিনিসই পছন্দ করবে, যা সে নিজের জন্য পছন্দ করে।
[১] য‘ঈফ : তিরমিযী ২৭৩৬, ইবনু মাজাহ ১৪৩৩, দারিমী ২৬৩৩, য‘ঈফুল জামি‘ ৪৭৫১, আল জামি‘উস্ সগীর ১০২২২, আবূ ইয়া‘লা ৪৩৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, সনদে ‘‘হারিস আল আ‘ওয়ার’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। হিদায়াতুর্ রুওয়াত ৪/৩১৩ পৃঃ।
