২৫/১. অধ্যায়ঃ
সালাম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৫০-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৫০-[২৩]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اتا: «إِذَا لَقِيَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ فَإِنْ حَالَتْ بَيْنَهُمَا شَجَرَةٌ أَوْ جِدَارٌ أَوْ حَجَرٌ ثُمَّ لَقِيَهُ فَلْيُسَلِّمْ عَلَيْهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন : যখন তোমাদের কেউ নিজের কোন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করে, সে যেন প্রথমে সালাম দেয়। আর যদি তাদের উভয়ের মধ্যখানে বৃক্ষ, দেয়াল বা পাথরের আড়াল পড়ে যায়, অতঃপর পুনরায় সাক্ষাৎ হয়, তবে যেন দ্বিতীয়বার সালাম দেয়।
[১] সহীহ : আবূ দাঊদ ৫২৩০, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৮৬, সহীহুল জামি‘ ৭৮৯, আবূ ইয়া‘লা ৬৩৫০, শু‘আবুল ঈমান ৮৮৫৬, আল আদাবুল মুফরাদ ১০১০।
