২৫/১. অধ্যায়ঃ
সালাম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৪৪-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৪৪-[১৭]
وعنِ عمرَان بن حُصَيْن أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ فَرَدَّ عَلَيْهِ ثُمَّ جَلَسَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «عشر» . ثمَّ جَاءَ لآخر فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ فَرَدَّ عَلَيْهِ فَقَالَ: «ثَلَاثُونَ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর খিদমাতে উপস্থিত হয়ে বলল : “আস্সালা-মু ‘আলায়কুম”। তখন নবী (ﷺ) তার সালামের জবাব দিলেন। অতঃপর লোকটি বসল। তখন নবী (ﷺ) বললেন : এ লোকটির জন্য দশ নেকি লেখা হলো।অতঃপর আরেক ব্যক্তি এসে বলল : “আস্সালা-মু ‘আলায়কুম ওয়া রহমাতুল্ল-হ”। রাসূলুল্লাহ (ﷺ) সালামের জবাব দিলেন। লোকটি বসল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন : এ লোকটির জন্য বিশ নেকি লেখা হলো।অতঃপর আরো এক ব্যক্তি এসে বলল : “আস্সালা-মু ‘আলায়কুম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারাকা-তুহ”। রাসূলুল্লাহ (ﷺ) তার সালামের জবাব দিলেন। লোকটি বসার পর রাসূলুল্লাহ (ﷺ) বললেন : এ লোকটির জন্য ত্রিশ নেকি লেখা হলো।
[১] সহীহ : তিরমিযী ২৬৮৯, আবূ দাঊদ ৫১৯৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭১১, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ১৯৪৫২, আহমাদ ১৯৯৪৮, ‘নাসায়ী’র কুবরা ১০১৬৯, দারিমী ২৬৪০, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৪৬৯৭, আল মু‘জামুল আওসাত্ব ৫৯৪৮।
