২৫/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৫৭-[৩০] - শিষ্টাচার
সালাম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৪৬৫৭-[৩০]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬৫৭-[৩০]
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذا كتب أحدكُم كتابا فليتر بِهِ فَإِنَّهُ أَنْجَحُ لِلْحَاجَةِ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيث مُنكر
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যখন তোমাদের কেউ অন্য কাউকে চিঠি লেখে, তখন তাতে যেন (লেখা শেষে) মাটি লাগিয়ে দেয়। কেননা এটা উদ্দেশ্য পূরণে অধিকতর সফলকারী।
[১] য‘ঈফ : তিরমিযী ২৭১৩, সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৭৩৮, য‘ঈফ আল জামি‘উস্ সগীর ৬৭৪। হাদীসটির য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘হামযা নাসিবী’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। আলবানী (রহঃ) তাকে মাতরূক ও হাদীস জাল করার অভিযোগ অভিযুক্ত করে করেছেন। দেখুন- য‘ঈফাহ্ ১৭৩৮, হিদায়াতুর্ রুওয়াত ৪/৩১৮ পৃঃ।
