২৫/১. অধ্যায়ঃ
সালাম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৫৬-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৫৬-[২৯]
وَعَن أبي الْعَلَاء بن الْحَضْرَمِيّ أَنَّ الْعَلَاءَ الْحَضْرَمِيَّ كَانَ عَامِلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ إِذَا كَتَبَ إِليه بدأَ بنفسِه. رَوَاهُ أَبُو دَاوُد
আবুল 'আলা ইবনুল হাযরামী (রাঃ) হতে বর্ণিতঃ
আলা ইবনুল হাযরামী (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কর্মচারী ছিলেন। যখন তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে চিঠি লিখতেন, তখন নিজের নাম দিয়ে আরম্ভ করতেন।
[১] সানাদ য‘ঈফ : আবূ দাঊদ ৫১৩৪, ‘বায়হাক্বী’র কুবরা ২০৯২৫। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘ইবনুল ‘আলা’’ যার অজ্ঞতার কারণে হাদীসটি য‘ঈফ। দেখুন- হিদায়াতুর্ রুওয়াত ৪/৩১৭ পৃঃ।
