২৫/১. অধ্যায়ঃ

সালাম - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৫৯-[৩২]

وَعَنْهُ قَالَ: أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَتَعَلَّمَ السُّرْيَانِيَّةَ. وَفِي رِوَايَةٍ: إِنَّهُ أَمَرَنِي أَنْ أَتَعَلَّمَ كِتَابَ يَهُودَ وَقَالَ: «إِنِّي مَا آمَنُ يَهُودَ عَلَى كِتَابٍ» . قَالَ: فَمَا مَرَّ بِيَ نِصْفُ شَهْرٍ حَتَّى تَعَلَّمْتُ فَكَانَ إِذَا كَتَبَ إِلَى يَهُودَ كَتَبْتُ وَإِذَا كَتَبُوا إِلَيْهِ قَرَأْتُ لَهُ كِتَابَهُمْ. رَوَاهُ التِّرْمِذِيُّ

উক্ত রাবী (যায়দ ইবনু সাবিত (রাঃ)) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাকে আদেশ করলেন যেন আমি সুরইয়ানিয়্যাহ্ ভাষা শিক্ষা করি। অন্য এক বর্ণনায় আছে, তিনি (ﷺ) আমাকে আদেশ করলেন, যেন আমি ইয়াহুদীদের পত্রলিখন পদ্ধতি শিক্ষা করি। তিনি (ﷺ) আরো বলেন যে, পত্রালাপ সংক্রান্ত ব্যাপারে ইয়াহুদীদের দিক থেকে আমার সন্তুষ্টি আসে না। যায়দ ইবনু সাবিত (রাঃ) বলেন অর্ধ মাসের মধ্যে আমি (সুরইয়ানিয়্যাহ্ ভাষা) শিখে ফেললাম। অতঃপর তিনি ((ﷺ) যখনই কোন ইয়াহুদীকে চিঠি লিখতেন, তা আমি লিখতাম। আর কোন ইয়াহুদী যখন তাঁর কাছে চিঠি পাঠাত, তাদের চিঠি রাসূলুল্লাহ (ﷺ)-এর সমীপে আমিই পাঠ করতাম।

[১] হাসান সহীহ : তিরমিযী ২৭১৫, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ৪৭২৪।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন