২৫/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৫৫-[২৮] - অন্যের সালামের জবাবের আদব
সালাম - দ্বিতীয় অনুচ্ছেদ
কারো মাধ্যমে সালাম পৌঁছালে জবাব দেওয়ার হাদিস
মিশকাতুল মাসাবীহ : ৪৬৫৫-[২৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬৫৫-[২৮]
وَعَن غَالب قَالَ: إِنَّا لَجُلُوسٌ بِبَابِ الْحَسَنِ الْبَصْرِيِّ إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ: بَعَثَنِي أَبِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ائتيه فَأَقْرِئْهُ السَّلَامَ. قَالَ: فَأَتَيْتُهُ فَقُلْتُ: أَبِي يُقْرِئُكَ السَّلَامَ. فَقَالَ: عَلَيْكَ وَعَلَى أَبِيكَ السَّلَامُ. رَوَاهُ أَبُو دَاوُد
গালিব (রহঃ) হতে বর্ণিতঃ
একদিন আমরা হাসান বাসরী-এ দরজায় বসেছিলাম। তখন জনৈক ব্যক্তি এসে বলল : আমার পিতা আমার পিতামহ হতে হাদীস বর্ণনা করেন যে, (আমার পিতামহ বললেন :) আমার পিতা একবার আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পাঠালেন এবং বললেন : তুমি নবী (ﷺ)-এর খিদমাতে উপস্থিত হয়ে আমার সালাম পৌঁছাবে। আমার পিতামহ বলেন, আমি নবী (ﷺ)-এর দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, আমার পিতা আপনাকে সালাম জানিয়েছেন। তখন তিনি (ﷺ) জবাবে বললেন : عَلَيْكَ وَعَلٰى أَبِيْكَ السَّلَامُ “ তোমার এবং তোমার পিতার ওপর শান্তি বর্ষিত হোক”।
[১] হাসান : আবূ দাঊদ ৫২৩১, ইবনু আবূ শায়বাহ্ ২৫৬৯১, শু‘আবুল ঈমান ৮৯২০, ‘বায়হাক্বী’র কুবরা ১৩৪৩০।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬৫৫-[২৮]-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালাম পৌঁছে দেওয়ার একটি সুন্দর ঘটনা এসেছে। এক ব্যক্তি তার পিতার পক্ষ থেকে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে সালাম পৌঁছাতে আসে। সে বলে, আমার পিতা আপনাকে সালাম জানিয়েছেন। তখন নবী صلى الله عليه وسلم জবাবে বলেন, তোমার এবং তোমার পিতার ওপর শান্তি বর্ষিত হোক। এই বর্ণনা থেকে বোঝা যায়, কেউ কারো সালাম পৌঁছে দিলে জবাব দেওয়ার সময় সালাম পাঠানো ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করা যায় এবং যিনি সালাম পৌঁছালেন তাকেও দোয়ার মধ্যে রাখা যায়। এটি ভদ্রতা, কৃতজ্ঞতা ও দোয়ার সুন্দর প্রকাশ। হাদিসটি আমাদের শেখায়, সালাম শুধু সরাসরি দেখা হলে নয়, কারো মাধ্যমে পৌঁছালেও গুরুত্ব রাখে। সালামের জবাব সুন্দর ভাষায় দেওয়া মুসলিম আদবের অংশ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কারো মাধ্যমে সালাম পৌঁছালে তার জবাব দেওয়া সুন্দর আদব।
- সালাম পাঠানো ব্যক্তি ও সালাম বহনকারী—উভয়ের জন্য দোয়া করা যায়।
- সালাম পৌঁছে দেওয়া মুসলিম সম্পর্কের সুন্দর রীতি।
- জবাবে শান্তির দোয়া করা ভদ্রতা ও ভালোবাসার প্রকাশ।
