৩/৬. অধ্যায়ঃ

নাপাক ব্যক্তির সাথে মেলামেশা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৭-[১৭]

وَعَنْ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ أَنَّه أَتَى النَّبِيَّ ﷺ وَهُوَ يَبُولُ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتّى تَوَضَّأَ ثُمَّ اعْتَذَرَ إِلَيْهِ وَقَالَ إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللهَ اِلَّا عَلى طُهْرٍ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَرَوَى النَّسَائِيُّ إِلى قَوْلِه حَتّى تَوَضَّأَ وَقَالَ فَلَمَّا تَوَضَّأَ رَدَّ عَلَيْهِ

মুহাজির ইবনু কুনফুয (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি নবী (ﷺ) এর নিকট এলেন। তিনি (ﷺ) তখন প্রস্রাব করছিলেন। তিনি (ﷺ) কে সালাম দিলেন। কিন্তু তিনি (ﷺ) (প্রস্রাবের পর) যে পর্যন্ত না ওজু করলেন তার সালামের কোন উত্তর দিলেন না। এরপর তিনি (ﷺ) ওজর পেশ করে বললেন, ওজু না করে আমি আল্লাহর নাম নেয়া পছন্দ করিনি (এ কারনেই তোমার সালামের উত্তর দেইনি)। [১]ইমাম নাসায়ীও এ হাদিসটি বর্ণনা করেছেন, “যে পর্যন্ত ওজু না করলেন” বাক্য পর্যন্ত। ওজর পেশ করার কথা তিনি বলেননি। তার স্থানে বর্ণনা করেছেন, যখন ওজু করলেন, তার সালামের উত্তর দিলেন। [2]

[১] সহীহ : আবূ দাঊদ ১৭, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ৮৩৪। [২] নাসায়ী ৩৮।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন