৩/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৭৫-[২] - স্থির পানিতে প্রস্রাবের নিষেধ

পানির বিবরণ - প্রথম অনুচ্ছেদ

অপবিত্রতা মিশ্রিত পানির বিষয়ে ‘আলিমগণ মতবিরোধ করেছেন। ইমাম মালিক এবং যাহিরীদের মতে পানির গন্ধ, স্বাদ এবং রং- এ তিনটি গুণ পরিবর্তন না হওয়া পর্যন্ত পানিতে নাজাসাত মিশ্রিত হলেও তা অপবিত্র হবে না চাই তা যতই কম হোক না কেন। যেহেতু রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পানিকে কোন বস্তুতে অপবিত্র করতে পারে না তবে যদি তার গন্ধ, রং এবং স্বাদ পরিবর্তন হয় (তাহলে তা অপবিত্র হয়ে যাবে)।তারা অল্প বা বেশির মাঝে পার্থক্য করেননি বরং তাদের নিকট অপবিত্রতার মাপকাঠি হলো পানির গুণের পরিবর্তন। শাফি‘ঈ এবং হানাফীদের মতে পানি দু’ভাগে বিভক্ত। প্রথমত অল্প পানি যাতে অপবিত্রতা পতিত হলেই তা অপবিত্র হয়ে যায়। দ্বিতীয়ত বেশি পানি যা তিনটি বৈশিষ্ট্যে পরিবর্তন না আসা পর্যন্ত অপবিত্র হয় না। বেশি পানির পরিমাণ নির্ধারণে মতবিরোধ রয়েছে। তবে সঠিক মত হলো, পানি দুই কুল্লা বা পাঁচশত রতল হলে তা বেশি পানি বলে পরিগণিত হবে। যেহেতু রাসূল (ﷺ) বলেছেন, পানির পরিমাণ দু’ কুল্লা হলে তা অপবিত্র হবে না।

স্থির পানিতে প্রস্রাব না করার নির্দেশ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৭৫-[২]

وَعَنْ جَابِرٍ قَالَ نَهى رَسُوْلُ ﷺ اَنْ يُّبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ. رَوَاهُ مُسْلِمٌ

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বদ্ধ পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। [১]

[১] সহীহ : মুসলিম ২৮১।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৭৫-[২]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বদ্ধ বা স্থির পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। হাদিসটি ছোট হলেও এর শিক্ষা খুব পরিষ্কার। যে পানি জমে থাকে এবং প্রবাহিত নয়, তাতে প্রস্রাব করলে পানি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে এবং অন্যের ব্যবহারেও সমস্যা হতে পারে। তাই এই বর্ণনা মুসলিমকে পানি ব্যবহারের আদব শেখায়। এখানে গোসলের কথা সরাসরি নেই; শুধু স্থির পানিতে প্রস্রাবের নিষেধ এসেছে। এর মাধ্যমে পানি, পরিবেশ এবং জনসাধারণের ব্যবহারের জিনিসের প্রতি দায়িত্বশীল হওয়ার শিক্ষা পাওয়া যায়। ইসলাম পরিচ্ছন্নতাকে ইবাদতের অংশ হিসেবে গুরুত্ব দেয়, আর এই হাদিস সেই পরিচ্ছন্নতার একটি সহজ ও বাস্তব দিক তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্থির পানিতে প্রস্রাব করা থেকে বিরত থাকতে হবে।
  • সবার ব্যবহারের পানি নষ্ট করা উচিত নয়।
  • পরিচ্ছন্নতা রক্ষা করা মুসলিম আচরণের অংশ।
  • ছোট কাজেও অন্যের কষ্টের কথা ভাবা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন