২৫/৮. অধ্যায়ঃ
নাম রাখা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৬৩-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৬৩-[১৪]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تُسَمُّوا الْعِنَبَ الْكَرْمَ وَلَا تَقُولُوا: يَا خَيْبَةَ الدَّهْرِ فَإِنَّ اللَّهَ هُوَ الدهرُ . رَوَاهُ البُخَارِيّ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা আঙ্গুরের নাম “কাম” (كَرْم) রাখবে না এবং যুগের হতাশা ও নৈরাজ্যজনক শব্দ উচ্চারণ করো না। কেননা আল্লাহই যুগ। অর্থাৎ- যুগ আল্লাহ তা'আলার ইচ্ছাধীন।
[১] সহীহ : বুখারী ৬১৮২, সহীহুল জামি‘ ৭৩৩০, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৮০৩, সহীহ আল আদাবুল মুফরাদ ৬১৪।
