২৫/৯. অধ্যায়ঃ

বক্তৃতা ও কবিতা আবৃত্তি - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৮৭-[৫]

وَعَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ قَالَ: رَدِفْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ: «هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ شَيْءٌ؟» قُلْتُ: نَعَمْ. قَالَ: «هِيهِ» فَأَنْشَدْتُهُ بَيْتًا. فَقَالَ: «هيهِ» ثمَّ أنشدته بَيْتا فَقَالَ: «هيه» ثمَّ أنشدته مائَة بَيت. رَوَاهُ مُسلم

শারীদ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে আরোহণ করলাম। রাসূল (ﷺ) আমাকে জিজ্ঞেস করলেন, উমাইয়াহ্ ইবনু আবী সাত-এর কোন কবিতা কি তোমার মুখস্থ আছে? আমি বললাম : জ্বী হ্যাঁ। তিনি (ﷺ) বললেন : সেটা শুনাও! তখন আমি সেটার একটি পংক্তি আবৃত্তি করলাম। তখন তিনি (ﷺ) বললেন : আরো শুনাও। অতঃপর আমি আরো একটি পংক্তি আবৃত্তি করলাম। এবারও তিনি (ﷺ) বললেন : আরো শুনাও। এভাবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে (উমাইয়াহ্ ইবনু আবী সাত-এর) একশ' পংক্তি আবৃত্তি করে শুনালাম।

[১] সহীহ : মুসলিম ৪১-(২২৫৫), সহীহ আল আদাবুল মুফরাদ ৬১৭, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬০১০, মুসনাদুল হুমায়দী ৮০৯, মুসনাদে আহমাদ ১৯৪৬৭, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১০৮৩৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৫৫৮, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৭০৮৮, সহীহ ইবনু হিব্বান ৫৭৮২, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৬১৫৮।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন