২৫/৯. অধ্যায়ঃ
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৮৮-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৮৮-[৬]
وَعَن جُنْدُبٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي بَعْضِ الْمَشَاهِدِ وَقَدْ دَمِيَتْ أُصْبُعُهُ فَقَالَ: هَلْ أَنْتِ إِلَّا أُصْبُعٌ دَمِيتِ وَفِي سَبِيلِ الله مَا لقِيت مُتَّفق عَلَيْهِ
জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
এক যুদ্ধে নবী (ﷺ) উপস্থিত ছিলেন। তাঁর একটি আঙ্গুল রক্তাক্ত হয়েছিল। রাসূলুল্লাহ (ﷺ) সে অঙ্গুলিকে লক্ষ্য করে কবিতা আবৃত্তি করলেন : هَلْ أَنْتِ إِلَّا أُصْبُعٌ دَمِيْتِ وَفِيْ سَبِيْلِ الله مَا لقِيْتِ। অর্থাৎ- হে অঙ্গুলি! তুমি একটি অঙ্গুলি ছাড়া আর কিছুই নও। তুমি রক্তাক্ত হয়েছ ঠিকই, তবে যা কিছু হয়েছে আল্লাহর পথে হয়েছে।
[১] সহীহ : বুখারী ২৮০২, ৬১৪৬; মুসলিম ১১২-(১৭৯৬), তিরমিযী ৩৩৪৫, সহীহুল জামি‘ ৭০২৩, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ৪০৩১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬০৭১, মুসনাদুল হুমায়দী ৭৭৬, মুসনাদে আহমাদ ১৮৮০৭, সুনানুল আবূ ইয়া‘লা ১৫৩৩, সহীহ ইবনু হিব্বান ৬৫৭৭, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১০৩৯৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৪৭৮৯, বুখারী ৪৫৩, ৬১৫২; মুসলিম ১৫২-(২৪৮৫), নাসায়ী ৭১৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯৩৩, সহীহুল জামি‘ ২৫২২, মুসনাদে আহমাদ ২১৯৩৬, মুসনাদে আবূ ইয়া‘লা ৬০১৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ১৩০৭, সহীহ ইবনু হিব্বান ১৬৫৩, ৭১৪৮; সুনানুন্ নাসায়ী আল কুবরা ৭৯৫, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৫০৭।
