২৫/৯. অধ্যায়ঃ
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৮৯-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৮৯-[৭]
وَعَن البَراءِ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ قُرَيْظَةَ لِحَسَّانَ بْنِ ثَابِتٍ: «اهْجُ الْمُشْرِكِينَ فَإِنَّ جِبْرِيلَ مَعَكَ» وَكَانَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِحَسَّانَ: «أَجِبْ عَنِّي اللَّهمَّ أيِّدْه بروحِ الْقُدس» . مُتَّفق عَلَيْهِ
বারা' (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) কুরায়যার দিন (যেদিন ইয়াহূদী কুরায়যাহ্ গোত্রকে অবরোধ করেছিলেন) হাস্সান ইবনু সাবিত (রাঃ)-কে বললেন : তুমি মুশরিকদের বিরুদ্ধে ব্যঙ্গ বা বিদ্রূপাত্মক কবিতা আবৃত্তি করো! জিবরীল (আঃ) তোমার সাথে আছেন। রাসূলুল্লাহ (ﷺ) হাসান (রাঃ)-কে বলতেন : তুমি আমার পক্ষ হতে কাফিরদেরকে ব্যঙ্গ-বিদ্রূপের জবাব দাও। রাসূলুল্লাহ (ﷺ) হাস্সান (রাঃ)-এর জন্য দোয়া করতেন : হে আল্লাহ! তুমি رُوْحُ الْقُدُسِ তথা জিবরীল-এর দ্বারা হাস্সানকে সাহায্য করো।
[১] সহীহ : বুখারী ৪১২৩, ৪১২৪; মুসলিম ১৫১-(২৪৮৫), নাসায়ী ৭১৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯৩৩, আহমাদ ৭৩৩২, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২৩৫০৯, মুসনাদে আবূ ইয়া‘লা ৫৮৮৫, সহীহ ইবনু খুযায়মাহ্ ১৬৩৭, সহীহ ইবনু হিব্বান ৭১৪৮, সুনানুল নাসায়ী আল কুবরা ৭৯৫, আল মু‘জামুল আওসাত্ব ৬২৮৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৪৫২৩।
