২৫/৯. অধ্যায়ঃ
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৯১-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৯১-[৯]
وَعَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِحَسَّانَ: «إِنَّ رُوحَ الْقُدُسِ لَا يَزَالُ يُؤَيِّدُكَ مَا نَافَحْتَ عَنِ اللَّهِ وَرَسُوله» . سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «هَجَاهُمْ حَسَّانُ فَشَفَى وَاشْتَفَى» . رَوَاهُ مُسْلِمٌ
উক্ত রাবী ('আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ)) হতে বর্ণিতঃ
কবি হাস্সান (রাঃ)-কে লক্ষ্য করে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ ও আল্লাহর রাসূল-এর পক্ষ থেকে মুশরিকদের ব্যঙ্গ-বিদ্রূপের মোকাবিলা করতে থাকবে, ততক্ষণ রূহুল কুদ্স (জিবরীল (আঃ)) তোমাকে সাহায্য করতে থাকবেন। ‘আয়িশাহ্ সিদ্দীক্বা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এটাও বলতে শুনেছি, হাস্সান কাফিরদের প্রতি ব্যঙ্গ-বিদ্রূপের কবিতা পাঠ করেছে। এতে সে মুসলিমদেরকে শান্তি ও পরিতৃপ্তি দান করেছে এবং নিজেও পরিতৃপ্তি লাভ করেছে।
[১] সহীহ : মুসলিম ১৫৭-(২৪৯০), আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩৫০৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৬৩৬, সহীহ ইবনু হিব্বান ৭১৪৭, সহীহুল জামি‘ ৩৭৪৯।
