২৫/৯. অধ্যায়ঃ
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৯৩-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৯৩-[১১]
وَعَن أنسٍ قَالَ: جَعَلَ الْمُهَاجِرُونَ وَالْأَنْصَارُ يَحْفِرُونَ الْخَنْدَقَ وَيَنْقُلُونَ الترابَ وهم يَقُولُونَ: نَحن الذينَ بَايعُوا محمَّداً عَلَى الْجِهَادِ مَا بَقِينَا أَبَدَا يَقُولُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُجِيبُهُمْ: اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشُ الْآخِرَهْ فَاغْفِرْ لِلْأَنْصَارِ والمهاجرة مُتَّفق عَلَيْهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আহযাবের যুদ্ধে মুহাজির ও আনসারগণ পরিখা খনন ও মাটি সরাতে লাগল, আর বলতে লাগল- আমরা ঐ লোক, যারা মুহাম্মাদ (ﷺ)-এর হাতে জিহাদের জন্য বায়'আত করেছি, যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত থাকি।” তিনি (ﷺ) তাঁদের জবাবে বললেন : “হে আল্লাহ! পরকালের জীবন ছাড়া আর কোন জীবন নেই। তুমি আনসার ও মুহাজিরদেরকে ক্ষমা করো।”
[১] সহীহ : বুখারী ২৮৩৪, ২৯৬১; মুসলিম ১২৭-(১৮০৫), ১৩০-(১৮০৫); তিরমিযী ৩৮৫৬, ইবনু মাজাহ ৭৪২, আবূ দাঊদ ৪৭৭, ৪৭৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩১৯৮, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬০৭২, মুসনাদে ‘আব্দ ইবনু হুমায়দ ১৩১৯, আহমাদ ১৩৬৪৬, ১৩৯৫৫, মুসনাদে আবূ ইয়া‘লা ৭৫১৫, সহীহ ইবনু হিব্বান ২৩২৮, ৭২৫৯; সুনানুন্ নাসায়ী আল কুবরা ৮৩১৬, হিলইয়াতুল আওলিয়া ৩/৮৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৮১৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩৬৭২, ১৩৭০৪।
