২৫/৯. অধ্যায়ঃ
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮০৩-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮০৩-[২১]
وَعَن عمْرِو بن العاصِ أَنَّهُ قَالَ يَوْمًا وَقَامَ رَجُلٌ فَأَكْثَرَ الْقَوْلَ. فَقَالَ عَمْرٌو: لَوْ قَصَدَ فِي قَوْلِهِ لَكَانَ خَيْرًا لَهُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَقَدْ رَأَيْتُ - أَوْ أُمِرْتُ - أَنْ أَتَجَوَّزَ فِي الْقَوْلِ فَإِنَّ الْجَوَازَ هُوَ خير» . رَوَاهُ أَبُو دَاوُد
আম্র ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন জনৈক ব্যক্তি দাঁড়িয়ে খুব দীর্ঘ বক্তব্য দিলেন। তখন 'আম্র (রাঃ) বললেন : যদি সে তার বক্তৃতা সংক্ষেপ করত, তবে খুব ভালো হত। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন : আমি দেখেছি অথবা আমাকে আদেশ করা হয়েছে যে, যেন আমি বক্তব্য সংক্ষেপ করি। কেননা সংক্ষেপ করাই উত্তম।
[১] সানাদ হাসান : আবূ দাঊদ ৫০০৮, শু‘আবুল ঈমান ৪৯৭৫, হিদায়াতুর্ রুওয়ায়াত ৪/৩৭১ পৃঃ।
