২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
জিহ্বার হিফাযাত বলতে অশ্লীল-অবাঞ্ছিত কথা-বার্তা ইত্যাদি থেকে জিহ্বাকে রক্ষা করা। গীবত বলা হয় তোমার মুসলিম ভাইয়ের মধ্যে বিদ্যমান কোন দোষ তার অসাক্ষাতে আলোচনা করা যা সে শুনলে তা অপছন্দ করবে। তার মধ্যে যদি দোষটি না থাকে তবে সেটা হবে বুহতান বা অপবাদ।আরবীতেاَلشَّتَمُবলা হয় গালি প্রদান করা, অভিসম্পাত করা। এতে জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত সকলেই এর অন্তর্ভুক্ত।
মিশকাতুল মাসাবিহ : ৪৮১৯-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮১৯-[৮]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَنْبَغِي لِصِدِّيقٍ أنْ يكونَ لعَّاناً» . رَوَاهُ مُسلم
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : একজন সিদ্দীক্বের পক্ষে অধিক অভিসম্পাতকারী হওয়া সমীচীন নয়।
[১] সহীহ : মুসলিম ৮৪-(২৫৯৭), সহীহুল জামি‘ ১৩৭৫৩, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭৮৪ সহীহাহ্ ২৬৩৬, শু‘আবুল ঈমান ৫১৫১, আস্ সুনানুল কুবরা ২১৩১৩, তিরমিযী ২০১৯, সহীহ আল আদাবুল মুফরাদ ২৩৫, আল মুসতাদরাক ১৪৫।
