২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
জিহ্বার হিফাযাত বলতে অশ্লীল-অবাঞ্ছিত কথা-বার্তা ইত্যাদি থেকে জিহ্বাকে রক্ষা করা। গীবত বলা হয় তোমার মুসলিম ভাইয়ের মধ্যে বিদ্যমান কোন দোষ তার অসাক্ষাতে আলোচনা করা যা সে শুনলে তা অপছন্দ করবে। তার মধ্যে যদি দোষটি না থাকে তবে সেটা হবে বুহতান বা অপবাদ।আরবীতেاَلشَّتَمُবলা হয় গালি প্রদান করা, অভিসম্পাত করা। এতে জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত সকলেই এর অন্তর্ভুক্ত।
মিশকাতুল মাসাবিহ : ৪৮২০-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮২০-[৯]
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّعَّانِينَ لَا يَكُونُونَ شُهَدَاءَ وَلَا شُفَعَاء يَوْم الْقِيَامَة» . رَوَاهُ مُسلم
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন : নিশ্চয় অধিক অভিসম্পাতকারীরা কেয়ামতের দিন সাক্ষ্যদাতা হবে না এবং সুপারিশকারীও হবে না।
[১] সহীহ : মুসলিম ৮৬-(২৫৯৮), সহীহ ইবনু হিব্বান ৫৭৪৬, মুসনাদ ইবনু আবূ শায়বাহ্ ৩৯, হিলইয়াতুল আওলিয়া ৩/২৫৯, সহীহ আল আদাবুল মুফরাদ ২৪০, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ১৯৫৩০, আহমাদ ২৭৫২৯, শু‘আবুল ঈমান ৫১৫২, আস্ সুনানুল কুবরা ২১৩১২।
