২৫/১০. অধ্যায়ঃ

জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ

জিহ্বার হিফাযাত বলতে অশ্লীল-অবাঞ্ছিত কথা-বার্তা ইত্যাদি থেকে জিহ্বাকে রক্ষা করা। গীবত বলা হয় তোমার মুসলিম ভাইয়ের মধ্যে বিদ্যমান কোন দোষ তার অসাক্ষাতে আলোচনা করা যা সে শুনলে তা অপছন্দ করবে। তার মধ্যে যদি দোষটি না থাকে তবে সেটা হবে বুহতান বা অপবাদ।আরবীতেاَلشَّتَمُবলা হয় গালি প্রদান করা, অভিসম্পাত করা। এতে জীবিত-মৃত, উপস্থিত-অনুপস্থিত সকলেই এর অন্তর্ভুক্ত।

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮২৩-[১২]

وَعَنْ حُذَيْفَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةِ مُسْلِمٍ: «نَمَّامٌ»

হুযায়ফাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন : চোগলখোর বা নিন্দাকারী জান্নাতে যাবে না। মুসলিম-এর অপর বর্ণনায় قَتَّاتٌ এর স্থলে نَمَّامٌ শব্দ রয়েছে।

[১] সহীহ : বুখারী ৬০৫৬, মুসলিম ১৬৯-(১০৫), সহীহ ইবনু হিব্বান ৫৭৬৫, তিরমিযী ২০২৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ১০৩৪, আবূ দাঊদ ৪৮৭১, সহীহুল জামি‘ ৭৬৭২, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৮২১, সহীহ আল আদাবুল মুফরাদ ২৪৫, মা’রিফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৬৩৭০, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬৫৮৬, মুসনাদুল হুমায়দী ৪৪৩, মুসনাদুল বাযযার ২৯৫৪, মুসনাদে আহমাদ ২৩৩০৫, শু‘আবুল ঈমান ১১১৯৫, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১১৬১৪, হিলইয়াতুল আওলিয়া ৪/১৭৯, আল মু‘জামুল কাবীর ২৯৫০, আল মু‘জামুস্ সগীর ৫৬১, আল মু‘জামুল আওসাত্ব ৪১৯২, আস্ সুনানুল কুবরা ১৭১১৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন