২৫/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৮৩২-[২১] - শিষ্টাচার
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৪৮৩২-[২১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৮৩২-[২১]
وعنن أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتُدْرُونَ مَا أَكْثَرُ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ؟ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ. أَتُدْرُونَ مَا أَكْثَرُ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ؟ الْأَجْوَفَانِ: الْفَمُ وَالْفَرْجُ رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা কি জানো, মানুষকে কোন্ জিনিস সবচেয়ে বেশি জান্নাতের প্রবেশ করাবে? সেটা হলো, আল্লাহভীতি ও উত্তম চরিত্র। তোমরা কি জানো, মানুষকে কোন্ জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে প্রবেশ করাবে? সেটা হলো দু'টো গহ্বর; একটি মুখ, অপরটি জননেন্দ্রিয়।
[১] হাসান : তিরমিযী ২০০৪, ইবনু মাজাহ (পাওয়া যায়নি), সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৭২৩, সহীহ আল আদাবুল মুফরাদ ২২২, আহমাদ ৯৬৯৬, সহীহ ইবনু হিব্বান ৪৭৬, শু‘আবুল ঈমান ৫৭৫৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
