২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৩৩-[২২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৩৩-[২২]
وَعَن بلالِ بن الحارثِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنَ الْخَيْرِ مَا يَعْلَمُ مَبْلَغَهَا يَكْتُبُ اللَّهُ لَهُ بِهَا رِضْوَانَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ. وَإِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنَ الشَّرِّ مَا يَعْلَمُ مَبْلَغَهَا يَكْتُبُ اللَّهُ بِهَا عَلَيْهِ سَخَطَهُ إِلَى يَوْمِ يَلْقَاهُ» . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ وَرَوَى مَالِكٌ وَالتِّرْمِذِيُّ وَابْن مَاجَه نَحوه
বিলাল ইবনু হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মানুষ মুখ দিয়ে ভালো কথা বলে; কিন্তু সে এর মর্যাদা জানে না। আল্লাহ তা'আলা তার জন্য তাঁর সন্তুষ্টি লিপিবদ্ধ করেন, যাবৎ না সে আল্লাহ তা'আলার সাথে সাক্ষাৎ করে। অপরদিকে মানুষ মুখ দিয়ে মন্দ কথা বলে; কিন্তু সে জানে না তার পরিণাম কী। আল্লাহ তা'আলা এ কারণে তার ওপর নিজের ক্রোধ ও অসন্তুষ্টি লিপিবদ্ধ করতে থাকেন, যতক্ষণ না সে আল্লাহ তা'আলার সাথে সাক্ষাৎ করে।
[১] হাসান সহীহ : শারহুস্ সুন্নাহ্ ৪১২৫, তিরমিযী ২৩১৪, ইবনু মাজাহ ৩৯৭০, সহীহুল জামি‘ ২৪৯৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৮৭৮, ইবনু হিব্বান ১৫৭৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৮৮৮, আল হুমায়দী ৯১১, আহমাদ ১৫৮৫২, আবূ ইয়া‘লা ৬২৩৫, হিলইয়াতুল আওলিয়া ৮/১৮৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১২৪, আল মুসতাদরাক ১৩৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৭১১০।
