২৫/১০. অধ্যায়ঃ
জিহ্বার হেফাজত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮৩৪-[২৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮৩৪-[২৩]
وَعَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جده قا ل: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلٌ لِمَنْ يُحَدِّثُ فَيَكْذِبُ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد والدارمي
মু'আবিয়াহ্ ইবনু হায়দাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (দাদা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ধ্বংস তাদের জন্য, যারা কথা বলে আর জনতাকে হাসানোর জন্য মিথ্যা বলে। তার ওপর ধ্বংস, তার ওপর ধ্বংস।
[১] হাসান : আহমাদ ২০০৫৫, তিরমিযী ২৩১৫, আবূ দাঊদ ৪৯৯০, সহীহুল জামি‘ ৭১৩৬, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৯৪৪, দারিমী ২৭২০, শু‘আবুল ঈমান ৪৮৩১, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১১১২৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৬৩১৫, আল মুসতাদরাক ১৪২, আস্ সুনানুল কুবরা লিন বায়হাক্বী ২১৩৪৬।
