২৫/১৩. অধ্যায়ঃ
বংশগৌরব ও পক্ষপাতিত্ব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯০৩-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯০৩-[১১]
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عُقْبَةَ عَنْ أبي عُقبةَ وَكَانَ مَوْلًى مِنْ أَهْلِ فَارِسَ قَالَ: شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُحُدًا فَضَرَبْتُ رَجُلًا مِنَ الْمُشْرِكِينَ فَقُلْتُ خُذْهَا مِنِّي وَأَنَا الْغُلَامُ الْفَارِسِيُّ فَالْتَفَتَ إِلَيَّ فَقَالَ: هَلَّا قُلْتَ: خُذْهَا مِنِّي وَأَنَا الْغُلَامُ الْأَنْصَارِيُّ؟ . رَوَاهُ أَبُو دَاوُد
‘আবদুর রহমান ইবনু আবূ ‘উক্ববাহ্ (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
তিনি আবূ 'উক্ববাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন। আবূ ‘উক্ববাহ্ (রাঃ) মুক্ত দাস ছিলেন এবং পারস্যের অধিবাসী ছিলেন। তিনি বলেন, আমি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে উপস্থিত ছিলাম। মুশরিকদের মধ্য হতে এক ব্যক্তিকে তরবারি বা বর্শা দ্বারা আঘাত করলাম এবং বললাম : আমার তরফ থেকে আঘাত গ্রহণ করো, আমি পারস্যের দাস। এটা শুনে রাসূলুল্লাহ (ﷺ) আমার দিকে দৃষ্টিপাত করলেন এবং বললেন : তুমি কেন এ কথা বললে না যে, আমার তরফ থেকে আঘাত গ্রহণ করো, আমি আনসারীদের দাস?
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫১২৩, ইবনু মাজাহ ২৭৮৪, আহমাদ ২২৫১৫, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ৩৩৫৭৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘মুহাম্মাদ ইবনু ইসপদকব’’ নামক বর্ণনাকারী ‘‘আন’’ শব্দ দ্বারা বর্ণনা করেছে। আর তিনি একজন মুদাল্লিস রাবী। হিদায়াতুর্ রুওয়াত ৪/৪০৪ পৃঃ।
