২৫/১৩. অধ্যায়ঃ
বংশগৌরব ও পক্ষপাতিত্ব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯০৪-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯০৪-[১২]
وَعَنِ ابْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ كَالْبَعِيرِ الَّذِي رَدَى فَهُوَ يُنزَعُ بذنَبِه» . رَوَاهُ أَبُو دَاوُد
‘আবদুল্লাহ ইবনু মাস্‘উদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি অন্যায়ভাবে নিজের সম্প্রদায়ের সাহায্য করে, তার তুলনা সে উটের মতো, যা কূপে পতিত হয়েছে, অতঃপর সেটার লেজ ধরে উদ্ধারের জন্য টানা হচ্ছে।
[১] সহীহ : আবূ দাঊদ ৫১১৭, সহীহুল জামি‘ ৬৫৭৫, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৩৮৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৬১০ শু‘আবুল ঈমান ৭৬৭৭, মুসনাদ ইবনু আবূ শায়বাহ্ ৩১৬।
