২৫/১৩. অধ্যায়ঃ

বংশগৌরব ও পক্ষপাতিত্ব - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯০৫-[১৩]

وَعَن واثلةَ بن الأسقَعِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا الْعَصَبِيَّةُ؟ قَالَ: «أَنْ تُعِينَ قَوْمَكَ عَلَى الظُّلْمِ» رَوَاهُ أَبُو دَاوُد

ওয়াসিলাহ্ ইবনুল আস্কা' (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম : হে আল্লাহর রাসূল! “আসাবিয়্যাহ্” কি? তিনি (ﷺ) বললেন : 'আসাবিয়্যাহ্ হলো তোমার গোত্রকে অন্যায়ের কাজে সাহায্য করা।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫১১৯, ইবনু মাজাহ ৩৯৪৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘ওয়াসিলাহ্-এর কন্যাকে’’ চেনা যায় না। কেউ কেউ তার নাম দিয়েছে ফাসীলাহ্ আর সালামাহ্ ইবনু বিশ্র আদ্ দিমাশ্ক্বী মাজহূলুল হাল। ইবনু হিব্বান ব্যতীত কেউ তাকে বিশ্বস্ত বলেননি। এ হাদীসে ইমাম যাহাবী (রহিমাহুল্লাহ) তাকে মুদাল্লিস বলেছেন। বিস্তারিত দেখুন- গয়াতুল মারাম ১৮৭ পৃঃ, হাঃ ৩০৫।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন