২৫/১৩. অধ্যায়ঃ
বংশগৌরব ও পক্ষপাতিত্ব - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯০৬-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯০৬-[১৪]
وَعَن سُراقَة بن مالكِ بن جُعْشُم قَالَ: خَطَبَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «خير كم الْمُدَافِعُ عَنْ عَشِيرَتِهِ مَا لَمْ يَأْثَمْ» . رَوَاهُ أَبُو دَاوُد
সুরাক্বাহ্ ইবনু মালিক ইবনু জু‘শুম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উদ্দেশে ভাষণ দিলেন এবং বললেন : তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে নিজে অপরাধ না করা পর্যন্ত নিজের গোত্রের অন্যায়-অত্যাচার দমন করে।
[১] মাওযূ‘/জাল : আবূ দাঊদ ৫১২০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, আবূ দাঊদ (রহিমাহুল্লাহ) নিজেই বলেছেন ‘‘আইয়ূব ইবনু সুওয়াইদ’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। য‘ঈফুল জামি‘ ২৯১৫, সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ১৮২, শু‘আবুল ঈমান ৭৯৮৪, আল মু‘জামুল আওসাত্ব ৬৯৯৩, আল মু‘জামুস্ সগীর লিত্ব ত্ববারানী ১০২০।
