২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯১১-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯১১-[১]
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِي؟ قَالَ: «أُمَّكَ» . قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «أُمَّكَ» . قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ «أُمَّكَ» . قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «أَبُوكَ» . وَفِي رِوَايَةٍ قَالَ: «أُمَّكَ ثُمَّ أُمَّكَ ثُمَّ أُمَّكَ ثُمَّ أَبَاكَ ثمَّ أدناك أدناك» . مُتَّفق عَلَيْهِ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! আমার সাহচর্যে আমার সদাচার পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারী কে? তিনি (ﷺ) বললেন : “তোমার মা”। লোকটি বলল, তারপর কে? তিনি (ﷺ) বললেন : “তোমার মা”। লোকটি পুনরায় জিজ্ঞেস করল, তারপর কে? তিনি (ﷺ) বললেন : “তোমার মা”। লোকটি আবারো জিজ্ঞেস করল, তারপর কে? তিনি (ﷺ) বললেন : “তোমার বাবা”। অপর এক বর্ণনায় আছে যে, তিনি (ﷺ) বলেছেন : তোমার মা, অতঃপর তোমার মা, অতঃপর তোমার মা, অতঃপর তোমার বাবা, তারপর তোমার নিকট আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব।
[১] সহীহ : বুখারী ৫৯৭১, মুসলিম ১-(২৫৪৮), ইবনু মাজাহ ২৭০৬ আবূ দাঊদ ৫১৩৯, সহীহুল জামি‘ ১৩৯৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৮৯৫, আহমাদ ৯০৮১, মুসনাদে আবূ ই‘য়ালা ৬০৯২, শু‘আবুল ঈমান ৭৮৩৯, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৬৩২৩, আল মু‘জামুল আওসাত্ব ৫০৬৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৬১৭২।
