২৫/১৪. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৯১২-[২] - শিষ্টাচার
অনুগ্রহ ও স্বজনে সদাচার - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৪৯১২-[২]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৯১২-[২]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَغِمَ أَنْفُهُ رَغِمَ أَنْفُهُ رَغِمَ أَنْفُهُ». قِيلَ: مَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَاهُمَا ثمَّ لم يدْخل الْجنَّة» . وَرَاه مُسلم
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক, তার নাক ধুলোয় মলিন হোক (তথা অপদস্থ হোক)। তিনি জনৈক সাহাবী কর্তৃক জিজ্ঞাসিত হলেন, হে আল্লাহর রাসূল! কে সে? তিনি (ﷺ) বললেন : যে ব্যক্তি নিজের পিতা-মাতার কোন একজনকে বা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, অথচ (তাদের খিদমাত করে) সে জান্নাতে প্রবেশ করল না।
[১] সহীহ : মুসলিম ১০-(২৫৫১), সহীহুল জামি‘ ৩৫১১, সহীহ আত্ তারগীর ওয়াত তারহীব ২৪৯০, সহীহ আল আদাবুল মুফরাদ ১৬।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
