২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯১৮-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯১৮-[৮]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ وَيُنْسَأَ لَهُ فِي أَثَره فَليصل رَحمَه» . مُتَّفق عَلَيْهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি নিজ জীবিকার প্রশস্ততা ও মরণে বিলম্ব কামনা করে, সে যেন আত্মীয়-স্বজনের সাথে উত্তম ব্যবহার করে।
[১] সহীহ : বুখারী ৫৯৮৬, মুসলিম ২১-(২৫৫৭), সহীহুল জামি‘ ৫৯৫৬, আবূ দাঊদ ১৬৯৩, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৫১৯, সহীহ আল আদাবুল মুফরাদ ৪১, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৭৬, আহমাদ ১২৫৮৮, মুসনাদে আবূ ইয়া‘লা ৩৬০৯, শু‘আবুল ঈমান ৭৯৪৫, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১১৪২৯, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১১৬৫৭, আল মু‘জামুল আওসাত্ব ২৪১১, আল মুসতাদরাক ৭২৮১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩৬০১।
