২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯১৯-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯১৯-[৯]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خُلِقَ اللَّهُ الْخَلْقَ فَلَمَّا فَرَغَ مِنْهُ قَامَتِ الرَّحِمُ فَأَخَذَتْ بِحَقْوَيِ الرَّحْمَنِ فَقَالَ: مَهْ؟ قَالَتْ: هَذَا مقَام العائذ بك من القطيعةِ. قَالَ: أَلَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟ قَالَتْ: بَلَى يَا رَبِّ قَالَ: فَذَاك . مُتَّفق عَلَيْهِ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলা সকল মাখলূক্ব সৃষ্টি করলেন। আর যখন তা থেকে অবসর হলেন, তখন রহিম তথা “আত্মীয়তা” উঠে দাঁড়াল এবং আল্লাহ রহমানুর রহীম-এর কোমর ধরল। তখন আল্লাহ তা'আলা বললেন : থামো, কি চাও বলো? “আত্মীয়তা” জিজ্ঞেস করল, এ স্থান তার, যে তোমার কাছে আত্মীয়তার সম্পর্কচ্ছেদ থেকে রেহাই চায়। আল্লাহ তা'আলা বললেন : তুমি কি এ কথায় সম্মত আছ, যে ব্যক্তি তোমাকে বহাল ও সমুন্নত রাখবে, তার সাথে আমিও সম্পর্ক বহাল রাখব; আর যে তোমাকে ছিন্ন করবে, আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব? রহিম তথা আত্মীয়তা উত্তর দিল, হ্যাঁ, রাযি আছি, হে আমার প্রভু! আল্লাহ তা'আলা বললেন : তাহলে তোমার সাথে আমার এ ওয়া‘দাই রইল।
[১] সহীহ : বুখারী ৪৮৩০, ৭৫০২; মুসলিম ১৬-(২৫৫৪), সহীহ আল আদাবুল মুফরাদ ৩৬, আল মুসতাদরাক ৭২৮৬, সহীহুল জামি‘ ২৬৪২, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৫২৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৭৪১।
