২৫/১৪. অধ্যায়ঃ

অনুগ্রহ ও স্বজনে সদাচার - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯২০-[১০]

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الرَّحِمُ شِجْنَةٌ مِنَ الرَّحْمَنِ. فَقَالَ اللَّهُ: مَنْ وَصَلَكِ وَصَلْتُهُ وَمَنْ قَطَعَكِ قَطَعْتُهُ . رَوَاهُ البُخَارِيّ

উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : “রহিম” (আত্মীয়তা) শব্দটি আল্লাহ তা'আলার গুণবাচক নাম “রমান” থেকে উদ্ভূত। আল্লাহ তা'আলা “রহ্‌ম” (আত্মীয়তা)-কে বলেছেন : যে ব্যক্তি তোমাকে সংযোজন করে, আমি তার সাথে সংযোজিত হবো; আর যে ব্যক্তি তোমাকে ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব।

[১] সহীহ : বুখারী ৫৯৮৮, তিরমিযী ১৯২৪, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯২২, সহীহুল জামি‘ ৩৫৪৮, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৫৩০, সহীহ আল আদাবুল মুফরাদ ৩৯, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৫৩৯৪, আহমাদ ৯২৭৩, মুসনাদে আবূ ইয়া‘লা ৪৫৯৯, সহীহ ইবনু হিব্বান ৪৪২, শু‘আবুল ঈমান ৭৯৪০, হিলইয়াতুল আওলিয়া ৩/২২০, আর মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৭১৪, আল মুসতাদরাক ৭২৬৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন