২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯২৩-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯২৩-[১৩]
وَعَنِ ابْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «لَيْسَ الواصِلُ بالمكافىء وَلَكِنَّ الْوَاصِلَ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا» . رَوَاهُ البُخَارِيّ
ইবনু ‘আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সে নয়, যার সাথে সম্পর্ক রক্ষা করা হচ্ছে; বরং আত্মীয়তা রক্ষাকারী সে, যার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে, আর সে সেই সম্পর্ককে যোজন করে আত্মীয়তার বন্ধন বহাল রেখেছে।
[১] সহীহ : বুখারী ৫৯৯১, আবূ দাঊদ ১৬৯৭, তিরমিযী ১৯০৮, ইবনু হিব্বান ৪৪৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৫৩৩, সহীহ আল আদাবুল মুফরাদ ৪৯, শু‘আবুল ঈমান ৩৪২৮, হিলইয়াতুল আওলিয়া ৩/৩০২।
