২৫/১৪. অধ্যায়ঃ
অনুগ্রহ ও স্বজনে সদাচার - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৯৪৫-[৩৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৯৪৫-[৩৫]
وَعَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كلُّ الذنوبِ يغفرُ اللَّهُ مِنْهَا مَا شاءَ إِلَّا عُقُوقَ الْوَالِدَيْنِ فَإِنَّهُ يُعَجَّلُ لِصَاحِبِهِ فِي الحياةِ قبلَ المماتِ»
আবূ বাকরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : প্রত্যেক পাপ আল্লাহ ত”আলা যতটুকু ইচ্ছে ক্ষমা করে দেন; কিন্তু মাতা-পিতার অবাধ্যতা ক্ষমা করেন না; বরং আল্লাহ তা'আলা এটার শাস্তি দুনিয়াতেই তার মৃত্যুর পূর্বে তাকে প্রদান করেন।
[১] য‘ঈফ : বায়হাক্বী শু‘আবুল ঈমান ৭৮৯০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘বকর ইবনু ‘আবদুল ‘আযীয ইবনু আবূ বাকরাহ্’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। দেখুন- গয়াতুল মারাম হাঃ ২৭৯, ১৭০ পৃঃ।
